দুই ক্লাবের সংঘর্ষে রণক্ষেত্র পানাগড় - The News Lion

দুই ক্লাবের সংঘর্ষে রণক্ষেত্র পানাগড়




দি নিউজ লায়ন ;  দুটি ক্লাবের মধ্যে গণ্ডগোলের জের তীব্র উত্তেজনা ছড়ালো পশ্চিম বর্ধমানের পানাগরে। সংঘর্ষে ২ ক্লাবের বেশকয়েকজন অল্পবিস্তর জখম হয়েছেন বলে জানা গিয়েছে খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উদ্ধার হয়েছে তাজা বোমা। পানাগড় রেল পাড় অগ্রগামী ক্লাবের সাথে পানাগড় রেল পাড় এবিসিডি ক্লাবের মধ্যে সংঘর্ষ হয় রবিবার রাতে। 


এবিসিডি ক্লাবের মাঠের মধ্যে একটি খড়ের চালায় আগুন ধরে যায়। এই নিয়ে পানাগড় রেল পাড়ে অগ্রগামী ক্লাবের মধ্যে সংঘর্ষ লেগে যায়।  শুরু হয়  বোমাবাজি। এবিসিডি  ক্লাবের মাঠে থেকে দুটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। 


পরিস্থিতি সামাল দিতে কাঁকসা থানার পুলিশ বাহিনী। পুলিশ সূত্রে জানা গিয়েছে একটি ক্লাবের মাঠে আগুন লাগা নিয়ে গন্ডগোল হয় দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.